Wednesday, October 4, 2023

সরিষাবাড়ীতে আন্তঃজেলা ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার 

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার দিয়ার কৃষ্ণা এলাকা থেকে ২২০ পিস ইয়াবাসহ আলম মিয়া (৩৬) নামে এক আন্তঃজেলা ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি আলম মিয়া পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইসপিঞ্জারপুর গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত টাঙ্গাইল ও জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় মাদক বিক্রি করে আসছিল।

থানার এসআই জহির রায়হান জানান, গতকাল রাতে পৌরসভার দিয়ার কৃষ্ণা কলেজ রোড এলাকায় মো. রাসেল মিয়ার বাসায় ভাড়াটিয়া আলম মিয়ার কাছে একটি মাদকের চালান এসেছে। পরে এ সংবাদটি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীরকে অবগত করলে তিনি ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের নির্দেশনা দেন। পরে এসআই আ. হান্নানের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম, এএসআই শাহাদাৎ ও এএসআই জহির রায়হানসহ সঙ্গীও ফোর্সদের সহযোগিতায় ওই বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী আলম মিয়াকে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে এসআই আ. হান্নান বাদী হয়ে থানায় মাদক মামলা করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *