Wednesday, October 4, 2023

যেমন হতে পারে আফগানদের বিপক্ষে বাংলাদেশের একাদশ

অনেক প্রতীক্ষা ও স্বপ্নের বিশ্বকাপ মিশন আজ থেকেই শুরু হচ্ছে বাংলাদেশের। এবারের আসরে টাইগারদের প্রথম প্রতিপক্ষ চিরচেনা আফগানিস্তান। ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় হওয়া ম্যাচটির একাদশ সেখানকার পিচ-উইকেট বিবেচনা করেই ম্যাচের দিন সকালে একাদশ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে সবুজ ঘাসে ঢাকা মাঠে স্পোটিং উইকেট থাকতে পারে বলে আশাবাদী তিনি, যেখানে বেশ সহায়তা পাবেন ব্যাটাররা।

টাইগারদের ওপেনিংয়ে কোন দুই ব্যাটার থাকবেন এমন প্রশ্নে গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরু জানান, ‘আমাদের দুটি বিকল্প আছে আপনি যেমন বলেছেন। আমরা আগামীকাল সকালে জিনিসটা নিয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকব। আমরা দেখব আগামীকাল আমরা আগে ব্যাট করব নাকি পরে, তখন কারা উদ্বোধনী ব্যাটিং করবে সিদ্ধান্ত নেব।’

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *